বিএনপির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন একাধিক হেভিওয়েট প্রার্থী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৫:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন চূড়ান্ত করার আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করে জাতীয় কমিটি। সেই প্রক্রিয়া শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করে।
তবে ঘোষিত তালিকায় বেশ কিছু পরিচিত ও আলোচিত নেত্রীর নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ একাধিক হেভিওয়েট নেত্রী এবার মনোনয়ন পাননি। এছাড়া সেলিনা হাফিজ, হাসনা জসীমউদ্দীন মওদুদ, রুকাইয়া জাহান চমক এবং বেবি নাজনীনও তালিকায় জায়গা পাননি।
ঘোষিত ৩৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় নেতারা জানান, যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় এই মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।