বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

গ্যাস নিয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৮

সংগৃহীত

ঢাকার কয়েকটি এলাকায় আজ (২৩ এপ্রিল, বৃহস্পতিবার) গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক জরুরি নোটিশে জানানো হয়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ দেখা দেবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানের অংশ হিসেবেই এই মেরামত কাজ চালানো হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top