এবার রাজধানীতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:১৮
রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের মধ্যে বিদ্যুতের ব্যবহারে বৈষম্য কমাতে রাজধানীতে এই পরীক্ষামূলক লোডশেডিং চালু করা হচ্ছে। বিশেষ করে গ্রামের কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পান, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। এতে দিনে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে লোডশেডিং দেওয়া ছাড়া বিকল্প নেই।
জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।