বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৬

সংগৃহীত

মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই জরুরি চিকিৎসা সহায়তা ইরানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে এ সহায়তা হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব চিকিৎসাসামগ্রী ইরানে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ ইরানের জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পাঠাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top