হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:১৬
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চলতি হজ মৌসুমে মৃত্যুবরণকারী বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের মো. সিরাজুল হক পাগলা এবং দিনাজপুরের মো. খলিলুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
এ পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
যাত্রী পরিবহনের পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
এদিকে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।