সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

‘পুলসিরাত’ থেকে ‘সর্দার বাড়ির খেলা’ মুক্তির আগে প্রচারণায় নেই রোশান-বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৭

সংগৃহীত

সরকারি অনুদানে নির্মিত ‘পুলসিরাত’ সিনেমাটি শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে ‘সর্দার বাড়ির খেলা’ হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। সেন্সরে জমা দেওয়ার পর আপত্তির মুখে ছবিটির নাম বদলানো হয়।

সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয়। জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সর্দার বাড়ির খেলা সিনেমাটির।

তবে মুক্তির ঘোষণা এলেও এখনো প্রচারণায় দেখা যায়নি ছবির প্রধান দুই তারকা জিয়াউল রোশান ও শবনম বুবলী-কে। এ নিয়ে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

রোশান জানান, ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা সম্পর্কে তাকে আগে অবহিত করা হয়নি। এমনকি মুক্তির তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। সবকিছু চূড়ান্ত হলে প্রচারণায় যুক্ত হবেন বলেও জানান এই অভিনেতা।

অন্যদিকে ছবির পরিচালক রাখাল সবুজ বলেন, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না বুবলী।

উল্লেখ্য, ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান এবং ইরেশ যাকের।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top