ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমিয়ে ৬ মাস করল সরকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:২৭
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-কে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে দেওয়া মর্যাদার মেয়াদ কমিয়েছে সরকার। এর ফলে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রদত্ত নিরাপত্তা সুবিধা এক বছর থেকে কমিয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই মর্যাদা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সুবিধা পাবেন।
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
পরবর্তীতে তারেক রহমান-এর নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হলে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলের অবসান ঘটে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাস পর ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
সরকারের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।