বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:০২

সংগৃহীত

তারেক রহমান বলেছেন, দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন এবং জানান, এটি একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সংসদে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে ধীরে ধীরে এই কার্ড বিতরণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী বাজেট পরিকল্পনা করা হবে।

তিনি দাবি করেন, এই প্রকল্পে বাজেটে অতিরিক্ত চাপ পড়বে না এবং এটি একটি অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে কাজ করবে। তার ভাষায়, নতুন টাকা ছাপিয়ে এই কার্ড দেওয়া হবে না; বরং অর্থনীতিকে আরও সচল করার লক্ষ্যেই এটি চালু করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকেই ফ্যামিলি কার্ড পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও কার্ড পাওয়ার অনুরোধ করছে।

এ সময় সংসদে প্রশ্নকর্তা হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া দেখে হাসির পরিবেশও তৈরি হয় বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা ব্যবস্থাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top