রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশি সহায়তা চেয়েছে বাংলাদেশ:সমবায় মন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:৩৬
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটন ঢাকা-এ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে সরকার আন্তর্জাতিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি বিদেশি সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের জন্য চাপ তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে বিভিন্ন সরকারি সংস্থার ধীরগতির কারণে বিনিয়োগ প্রক্রিয়ায় কিছু বাধা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশে রূপান্তরের চেষ্টা করছে এবং দ্রুতই জ্বালানি সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সরকার আশাবাদী বলেও তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।