ইরানের পক্ষে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়,অতীতেও ছিল না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:১০
ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়—এমনকি অতীতেও কখনো সেই সম্ভাবনা ছিল না।
ওভাল অফিস-এ এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প বলেন, তিনি যখন ইরানি পক্ষের সঙ্গে কথা বলেন, তখন তারা নিজেরাই পরোক্ষভাবে স্বীকার করে যে তারা জয়ী হতে পারবে না। তবে প্রকাশ্যে তারা ভিন্ন ধরনের বক্তব্য দেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ—সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং নেতৃত্ব কাঠামো—ধ্বংস করেছে।
পারমাণবিক ইস্যু নিয়ে কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।