এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১০
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া এক পোস্টে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে লেখেন, প্রথম বড় পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য তিনি আন্তরিক দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
পোস্টে ডা. শফিকুর রহমান আরও বলেন, আল্লাহ যেন পরীক্ষার্থীদের যোগ্যতা অর্জনের তাওফিক দেন এবং সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করার সুযোগ করে দেন—এই দোয়া করেন তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে অংশ নিতে এবং ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যেতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।