সাত দিনের সফরে জাপানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৩৭
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপান গেছেন।
শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।