বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে থ্রিলার জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে দারুণ এক গোল উৎসবে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। নয় গোলের এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন দুই দলই। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে চার মিনিট পরেই দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে সমতা ফেরান খিচা কাভারাস্কেলিয়া।

৩১তম মিনিটে জোয়াও নেভেসের হেডে এগিয়ে যায় পিএসজি। কিন্তু ৪০তম মিনিটে মাইকেল ওলিসে গোল করে আবার সমতায় ফেরায় বায়ার্ন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন ওসমান দেম্বেলে। ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৬তম মিনিটে কাভারাস্কেলিয়া নিজের দ্বিতীয় গোল করেন। দুই মিনিট পরই দেম্বেলের আরেক গোলে ব্যবধান দাঁড়ায় ৫-২।

তবে সহজে হার মানেনি বায়ার্ন। ৬৫তম মিনিটে উপামেকানো হেডে গোল করে ব্যবধান কমায়। এরপর ৬৮তম মিনিটে লুইস দিয়াজ গোল করলে ম্যাচে আবারও উত্তেজনা ফিরে আসে।

শেষ পর্যন্ত দুই দলের একাধিক আক্রমণ থাকলেও আর কোনো গোল না হলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top