বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মমতা–শুভেন্দু লড়াই ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের ভোট

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩০

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। রাজ্যের সাতটি জেলায় মোট ১৪২টি আসনে ভোট চলছে। এই ধাপের নির্বাচন ঘিরে শুরু থেকেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতার ভবানীপুর আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারীর অবস্থান নির্বাচনকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মোট ২৯৪ আসনের এই নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ভোটদানের হার ছিল ৯৩ শতাংশের বেশি। দ্বিতীয় দফাতেও ভোটারদের ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

এদিকে প্রচারণা শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো এখন নিজেদের হিসাব–নিকাশে ব্যস্ত। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দাবি করছে, তারা এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় দফাতেও ভালো ফল করবে। অন্যদিকে বিরোধী দল বিজেপিও উল্লেখযোগ্য আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top