বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

৩৭ মিলিয়ন ইউরোর প্রাইভেট জেট কিনলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১১

সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও শিরোনামে উঠে এসেছেন, তবে এবার তার মাঠের পারফরম্যান্স নয়—আলোচনায় তার বিলাসবহুল জীবনযাপন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে শৈশবের ক্লাব সান্তোসে খেলা এই তারকা ফুটবলার সম্প্রতি প্রায় ৩৭ মিলিয়ন ইউরো খরচ করে একটি অত্যাধুনিক প্রাইভেট জেট কিনেছেন।

ডাসল্ট ফ্যালকন ৯৯ এলএক্স মডেলের এই জেটটি উচ্চগতির পারফরম্যান্স ও দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি ঘণ্টায় প্রায় ১০০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং একটানা প্রায় ৮,৮০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ফলে দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে নন-স্টপ ভ্রমণ সহজেই সম্ভব।

বিমানটির অভ্যন্তরও অত্যন্ত বিলাসবহুল। এতে ১২ থেকে ১৪ জন যাত্রী আরামে ভ্রমণ করতে পারেন। রয়েছে বিছানায় রূপান্তরযোগ্য আসন, আধুনিক বিনোদন ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ, মিটিং স্পেস এবং শব্দরোধী কেবিন—যা এটিকে আকাশে ভাসমান একটি বিলাসবহুল অফিসে পরিণত করেছে।

তবে এটিই নেইমারের একমাত্র বিলাসবহুল সম্পদ নয়। তার সংগ্রহে রয়েছে প্রায় ৮ মিলিয়ন ইউরো মূল্যের এয়ারবাস এইচ১৪৫ হেলিকপ্টার। পাশাপাশি আলোচনায় রয়েছে জনপ্রিয় সিনেমা ‘দি ডার্ক নাইট’-এর ব্যাটমোবাইলের একটি রেপ্লিকা, যার মূল্য প্রায় ২ মিলিয়ন ইউরো।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top