শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

চন্দ্রপথ ঘুরে নিরাপদে ফিরলেন চার নভোচারী, সফল আর্টেমিস-২ মিশন

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:১২

ছবি: সংগৃহীত

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী। Artemis II মিশনের এই প্রত্যাবর্তনকে মহাকাশ অভিযানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের San Diego উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে নভোচারীদের বহনকারী Orion spacecraft। নিরাপদ অবতরণের পর মিশন কমান্ডার Reid Wiseman জানান, তিনি ও তার তিন সহযাত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।

তিনি বলেন, “এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা সবাই স্থিতিশীল ও সুস্থ আছি।”

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, অবতরণের পর দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে বিশেষ ভেলায় নেওয়া হয়, পরে হেলিকপ্টারে করে তাদের মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ USS John P. Murtha-তে স্থানান্তর করা হয়।

জাহাজে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের টেক্সাসের Johnson Space Center-এ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রায় ১০ দিনের এই চন্দ্রাভিযান শুরু হয়েছিল ১ এপ্রিল। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের Christina Koch, Victor Glover এবং কানাডার Jeremy Hansen

এই মিশনে একাধিক ইতিহাস গড়া হয়েছে। চাঁদের দূরবর্তী কক্ষপথে অবস্থানকালে পৃথিবী থেকে তাদের সর্বোচ্চ দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা Apollo 13 মিশনের রেকর্ড ভেঙেছে।

এছাড়া, ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস গড়েছেন।

উল্লেখ্য, এই মিশনটি ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top