শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, নজরে বিশ্ব

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের আগমনের খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ-এর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও আইনপ্রণেতা।

ইসলামাবাদে পৌঁছালে ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

অন্যদিকে, একই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেস থেকে যাত্রার আগে তিনি এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন এই বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে শনিবার সকালে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top