শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে আসা ১১০০ অস্ত্র ও বিপুল মাদক জব্দ করল ব্রাজিল

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১১:১৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসা ১১০০টিরও বেশি অস্ত্র এবং দেড় টনের বেশি মাদক জব্দ করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ। শুক্রবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের কর রাজস্ব বিভাগের সচিব রবিনসন বারেইরিনহাস জানান, গত ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রবেশ করা এসব অস্ত্র আটক করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের প্রথম প্রান্তিকেই দেড় টনের বেশি মাদক জব্দ করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সংগঠিত অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে প্রবেশ করা অস্ত্রসংক্রান্ত তথ্য একটি নতুন ব্যবস্থায় যুক্ত করা শুরু হয়েছে, যা গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমকে আরও কার্যকর করবে।

কর্তৃপক্ষ বলছে, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক মাদকচক্র দমনে এ ধরনের সমন্বিত পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top