যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৪৫
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে মার্কিন সরকারি বিমান এয়ারফোর্স টু-তে করে রওনা হয় এই প্রতিনিধি দল। এতে ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার অন্তর্ভুক্ত আছেন।
যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি প্রতিনিধি দলকে নির্দিষ্ট কিছু দিকনির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে, একই সময়ের কাছাকাছি ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধিদলও। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে এই দলটি এসেছে।
ইরানি প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।