যুক্তরাষ্ট্র যদি তাদের “স্বৈরতান্ত্রিক মনোভাব” পরিত্যাগ করে তবে চুক্তিতে পৌঁছানো সম্ভব:ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:১৮

সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও এখনও চুক্তির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের “স্বৈরতান্ত্রিক মনোভাব” পরিত্যাগ করে এবং ইরানের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে দুই দেশের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলকে, বিশেষ করে সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-কে অভিনন্দন জানান।

রোববার ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময়ের সংলাপ অনুষ্ঠিত হয়। তবে আলোচনার শেষে কোনো সমঝোতা চুক্তি হয়নি বলে জানানো হয়েছে।

দুই দেশ দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উত্তেজনার মধ্যে রয়েছে। সর্বশেষ এই সংলাপও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ায় কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রইল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top