বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১০

সংগৃহীত

ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বুধবার ভোরে হানিন শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়। এতে একাধিক আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার রাত থেকেই নাকুরা ও খিয়াম শহরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ভারী গুলিবর্ষণ এবং বিমান হামলার শব্দ শোনা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। টানা কয়েক দিনের পাল্টাপাল্টি সংঘাতে সীমান্ত অঞ্চলের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এদিকে সরকারি সূত্রগুলো দাবি করেছে, যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করেই এসব প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রেও এ ঘটনার তথ্য উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top