বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে প্রাণ গেল ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালের সীমানা দেয়াল ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় আট ফুট উঁচু একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু ও ফুটপাতের চারজন দোকানি রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top