রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা আইনি পদক্ষেপ নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:৪২

সংগৃহীত

ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে চীনের পাঁচটি বড় প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে ঘিরে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে বেইজিং ওয়াশিংটনের পদক্ষেপকে ‘অবৈধ এখতিয়ার প্রয়োগ’ বলে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আনুষ্ঠানিক পাল্টা ব্যবস্থা নিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলোকে কার্যকর হওয়া থেকে রুখতে একটি বিশেষ আইনি নির্দেশ জারি করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া-এর বরাতে বলা হয়েছে, এই নির্দেশের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা কোম্পানিগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যেসব প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো—

হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি,শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ,হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ,শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবংশানডং শেংক্সিং কেমিক্যাল।ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান সরাসরি ইরান থেকে তেল আমদানি করেছে।

বেইজিংয়ের দাবি, এই নতুন আইনি নির্দেশের মূল লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ বাজারে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবকে অকার্যকর করে দেওয়া। তবে কীভাবে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের তেল বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের এই পাল্টাপাল্টি পদক্ষেপ বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top