সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১১:০৬
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজার ব্রিজসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত আসছে...
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।