রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

দোকানের বাইরে পণ্য রাখলেই জেল-জরিমানা!

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:০০

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও দোকানের বাইরে মালামাল রাখার অভিযোগে একাধিক দোকান উচ্ছেদ ও জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পুলিশের সহায়তায় ফুটপাতের ওপর স্থাপিত বিভিন্ন অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। এ সময় দেখা যায়, অনেক ব্যবসায়ী দোকানের পণ্যসামগ্রী বাইরে রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিদ্যমান আইনে দোকানের বাইরে কোনো ধরনের মালামাল রাখা নিষিদ্ধ। এ নিয়ম অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। তিনি আরও বলেন, ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top