গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, আহ্বায়ক রাফিদ বিল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০০:৪৪
দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সমন্বয়ে নতুন সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। একই সঙ্গে সেখানে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তরের রাফিদ বিল্লাহ-কে আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশ মিডিয়ার সুজন শর্মা-কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত হাসান রবিন, আকরাম হোসেন, জাকারিয়া ইবনে ইউসুফ এবং হাবিবুল্লাহ সিকদার।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে সংবাদ ও বিভিন্ন কনটেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সৃজনশীল দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়। তাই গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা বাড়ানো জরুরি বলে মত দেন বক্তারা।
তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠনের মাধ্যমে ভিডিও এডিটরদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হবে।
সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপন আহমেদ, শাহারিয়ার হৃদয়, জাহিদ হাসান লিমন, সাব্বির আহমেদ তনু, নজরুল ইসলাম, ইসমাইল হোসাইন এবং সাগর পন্ডিত।
এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন তুষার আহমেদ, শতাব্দী শুভ, জহিরুল ইসলাম, গোপাল চন্দ্র, মো. রাসেল, আবিদ মিয়া, শাকিল আহম্মেদ, আব্দুর রহিম, নাজমুল হোসাইন নয়ন, মুরসালিন ইসলাম, এ এইচ এম রিদুয়ান, আশিকুর রহমান, রহিম সোহাগ, সাইফুল ইসলাম, রুম্মান বিল্লাহ, জয় চন্দ্র, জহিরুল কায়সার তালুকদার, জহিরুল ইসলাম তুফান, রাব্বি হোসাইন, হাসিবুর রহমান, জুবলী আক্তার এবং মুহাম্মদ তাশরিফ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।