মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সাঁতার কেটে কাবাঘর তাওয়াফের বিরল ঘটনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯

ছবি: সংগৃহীত

চুরাশি বছর আগে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনার কথা আজও স্মরণ করা হয় মুসলিম বিশ্বে। উনিশশ একচল্লিশ সালে ইয়েমেনের বাসিন্দা আলী আল-আলওয়াদি সাঁতার কেটে পবিত্র কাবাঘর তাওয়াফ করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

সেই বছর মক্কা নগরীতে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানিতে পবিত্র কাবাঘর ঘিরে থাকা প্রাঙ্গণ তলিয়ে যায়। ফলে তীর্থযাত্রীদের পক্ষে স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করা অসম্ভব হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে তরুণ আলী আল-আলওয়াদি পানির মধ্যে নেমে সাঁতার কেটে কাবাঘরের চারপাশে আটবার তাওয়াফ সম্পন্ন করেন। সে সময় তার কয়েকজন বন্ধু তাকে উৎসাহ জুগিয়েছিলেন। সেই সময়কার একটি বিরল ছবিতে দেখা যায়, আলী পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে তাওয়াফ করছেন, আর তার ভাই ও বন্ধুরা কাবাঘরের দরজার কাছে বসে আছেন।

আলী আল-আলওয়াদি দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করেন। জীবনের শেষ সময়ে তিনি প্রায়ই সেই ঘটনার স্মৃতিচারণ করতেন। তিনি বলতেন, বন্যার পানি এতটাই বেড়ে গিয়েছিল যে হাঁটা সম্ভব ছিল না, তাই সাঁতার কেটে তাওয়াফ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

ঐতিহাসিক বর্ণনায় জানা যায়, এভাবে সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ করার সৌভাগ্য খুব অল্প মানুষের হয়েছে। প্রথম ব্যক্তি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.)। আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইতিহাসে নাম উঠে আসে আলী আল-আলওয়াদির, যিনি উনিশশ একচল্লিশ সালে এই বিরল ঘটনার সাক্ষী হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top