মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন আহমেদ

শাকিল খান | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৩, ১৬:৪৪

ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাসকিন-রাবেয়া দম্পতির কোলজুড়ে এসেছে আরও এক কন্যাসন্তান। এর আগে এক পুত্র ও কন্যাসন্তান ছিল তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই খবর তাসকিন নিজেই জানিয়েছেন।

তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম বাবা হন টাইগারদের এই পোস্টারবয়। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এরপর গেল বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি। এবার এই দম্পতির ঘরে এলো তৃতীয় সন্তান।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top