মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

উত্তেজনার মাঝেই ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

খেলাধুলা ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩২

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চলমান উত্তেজনার মধ্যে ক্রিকেট ভক্তদের দৃষ্টি এখন নতুনভাবে আকৃষ্ট হয়েছে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ-এর দিকে।

পাকিস্তান সরকারের নির্দেশে পিসিবি ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে তাদের ম্যাচ বয়কট করা হবে। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ক্রিকেট বিশ্বের মধ্যে ভারত–পাকিস্তান দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

তবে একই দিনে, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপ-এ ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের মুখোমুখি হওয়ার পরিকল্পনা কোনোভাবে বাতিল হয়নি। ক্রিকইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের ম্যাচ নির্ধারিত সময় ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পিসিবি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের ঘোষণা দেয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে নারী ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করে। এই গ্রুপে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলছে না নারী ‘এ’ দলের ম্যাচে।

এদিকে, পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য শাস্তি সংক্রান্ত আলোচনা চলছে, কিন্তু এটি এখনও গুঞ্জনের পর্যায়ে। এখনো পর্যন্ত আইসিসি কোনো বোর্ড সভা ডাকেনি বা সিদ্ধান্ত গ্রহণ করেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top