বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মোস্তাফিজকে ২ কোটি ৮১ লাখ টাকায় দলে ভেড়ালো লাহোর কালান্দার্স

খেলাধুলা ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৫

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ নতুন চমক হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) চুক্তিতে আবারও এই বাঁহাতি পেসারকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ২০১৬ এবং ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন মোস্তাফিজ, এবং এবার ফের তাকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো। সামাজিক মাধ্যমে লাহোর কালান্দার্স জানিয়েছে, "আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজ, আবার আমাদের পরিবারের অংশ হয়ে ফিরেছেন। একসময়ের কালান্দার, সর্বদা কালান্দার।"

মোস্তাফিজ ২০১৮ সালের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন।

এদিকে, লাহোর কালান্দার্স তাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রিটেনশন করে রেখেছে, যার মধ্যে আছেন অধিনায়ক শহিদ আফ্রিদি, ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা এবং তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম। দলটির চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে ঠিক হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top