বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সিরিজের প্রথম ম্যাচে টস বাংলাদেশের, ব্যাট করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:০৮

ছবি: সংগৃহীত

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করলেও ২–১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৫ ম্যাচে, আর পাকিস্তান জিতেছে ৩৪টিতে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top