রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিসিবিতে পদত্যাগের হিড়িক, একদিনে সরে দাঁড়ালেন চার পরিচালক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫

সংগৃহীত

দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এ একযোগে পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান। এছাড়া ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক শানিয়ান তানিম, মেহরাব আলম এবং মনজুর আলম-ও পদত্যাগ করেছেন।

এই পদত্যাগের ফলে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদে ছয় মাসের মধ্যেই সাতজন পরিচালক সরে দাঁড়ালেন। তবে এখনো পর্যন্ত বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেয়নি।

ফাইয়াজুর রহমান বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের পাশাপাশি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে শানিয়ান তানিম ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, মেহরাব আলম সিকিউরিটি কমিটি এবং মনজুর আলম মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ গত ১১ মার্চ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন আগামী কয়েক দিনের মধ্যেই জমা দেওয়ার কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top