ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে বাগদাদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০
রাজধানী ঢাকার বাতাস আবারও ভয়াবহ রূপ নিয়েছে। ২৪৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আবহাওয়া শুষ্ক থাকছে, ফলে দূষণ দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী, ৫৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৪৬), চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা (২৩৪)। পঞ্চম স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল (১৯৪) এবং ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি (১৯১)।
একিউআই (AQI) স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো বায়ুমান হিসেবে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি,
১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,
১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর,
আর ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যদেরও বাইরে দীর্ঘ সময় অবস্থান ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার নির্দেশনা রয়েছে।
৩০১ থেকে ৪০০ স্কোরের বায়ুমানকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।