সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:০৮
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে শোধনাগার এলাকা থেকে আগুনের কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে এবং সৌদি তেল অবকাঠামোকে লক্ষ্য করেই এ আক্রমণ চালানো হয়েছে।
রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার এবং প্রধান রপ্তানিকেন্দ্রগুলোর একটি। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।