সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top