সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের সংঘাতে উদ্বেগ, শান্তির আহ্বান নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৩৭

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি।

ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নোরা তার ভক্তদের জানিয়েছেন, তিনি বর্তমানে ভারতে নিরাপদে আছেন। মরোক্কান-কানাডীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী সাধারণত দুবাই ও ভারতে বসবাস করেন।

রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রতিদিন মানুষ আগামীকাল কী ঘটবে তা নিয়ে ভীত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ভয়াবহ দৃশ্য দেখে তার খুব খারাপ লাগছে এবং তিনি চান না কোনো নিরীহ মানুষের প্রাণহানি ঘটুক।

নোরা আরও বলেন, যুদ্ধের প্রকাশিত ছবিগুলো তাকে নাড়া দিয়েছে। তিনি বিশ্বশান্তি ও মানুষের স্থিতিশীল জীবন কামনা করেন। একই সঙ্গে ‘মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধ’ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও প্রার্থনা করার আহ্বান জানান এই অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top