মার্কিন হামলায় মারা গিয়েছেন খামেনির স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ২০:১৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর সোমবার (২ মার্চ) তার মৃত্যুর খবর জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
এর আগে একই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।