মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ইরানের নতুন নেতা শান্তিতে থাকতে পারবে না:ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪১

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রতি তিনি অসন্তুষ্ট এবং মোজতবা খামেনিকে শান্তিতে থাকতে দেবেন না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন। তাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না।” তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেনাবাহিনী যৌথ অভিযান এর প্রাথমিক ফলাফল প্রশংসা করেন এবং বলেন, ফলাফল প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে।

ট্রাম্প আরও জানান, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যৌথ অভিযানে ইতোমধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। প্রথম হামলায় মার্কিন বাহিনী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তিনি বলেন, “যদি আমরা প্রথমে আক্রমণ না করতাম, লড়াই আরও কঠিন হতো।”

ইরানি নেতাদের সঙ্গে আলোচনা সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, শর্তের ওপর নির্ভর করে সংলাপ সম্ভব। তিনি শুনেছেন ইরান কথাবার্তা শুরু করতে চায়, তবে কিছু শর্ত পূরণ করতে হবে।

এছাড়া ট্রাম্প অবাক হয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top