শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৬:৫২

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি প্রবাসীদের জন্য বিশেষ একটি ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া এবং যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (ICP) এই মানবিক সিদ্ধান্তটি নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যাদের রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বা তার পরবর্তী সময়ে দেশের বাইরে থাকাকালীন শেষ হয়েছে, তারা নতুন ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসতে পারবেন।

এই বিশেষ সুবিধা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top