হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার শর্তে সমঝোতার উদ্যোগ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম The New York Times ও Reuters নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
তবে প্রস্তাবটির নির্দিষ্ট দফাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয়েছে। এর আগে পাকিস্তান যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিয়েছিল।
ইসরাইলি সংবাদমাধ্যম Channel 12 জানিয়েছে, প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
বিনিময়ে ইরানকে কিছু সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রস্তাবগুলো মেনে নিলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি দেখতে পায়নি। বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।