সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানে ফের হামলার ভাবনায় ট্রাম্প, হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ইরানে আবারও বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম The Wall Street Journal

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার পাশাপাশি আরও কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন ট্রাম্প। এর মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ Strait of Hormuz-এ অবরোধ, যা তিনি ইতোমধ্যেই রোববার ঘোষণা করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে White House BBC-কে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ‘সব ধরনের বিকল্পই খোলা আছে’।

হোয়াইট হাউসের মুখপাত্র Olivia Wells বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বিকল্পও খোলা রেখেছেন।

তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি। তাঁর ভাষায়, এ নিয়ে যেকোনো পূর্বানুমানই হবে সম্পূর্ণ অনুমাননির্ভর।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top