ইসরাইল–লেবানন যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
Mithu Murad | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮
মধ্যপ্রাচ্যে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটির সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন আশাবাদে বিশ্ববাজারে তেলের দাম আরও কমে গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্সের দাম ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।
গত মার্চে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে রেকর্ড ছুঁয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই চাপ কিছুটা কমে এসেছে এবং বাজারে দাম এখন ১০০ ডলারের নিচে নেমে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমে আসার ইঙ্গিত এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে, যার প্রভাব সরাসরি জ্বালানি তেলের দামে পড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে এই সপ্তাহান্তে পাকিস্তানে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক হতে পারে। এই মন্তব্যও আন্তর্জাতিক বাজারে নতুন করে নজর কেড়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।