মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

পাকিস্তান সফর ঘিরে ওয়াশিংটনে অস্বাভাবিক ‘বিশৃঙ্খলা’

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসি-তে অস্বাভাবিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে BBC। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টার দিকে (মার্কিন সময় সকাল ৯টার কিছু পর) ডোনাল্ড ট্রাম্প এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে New York Post-কে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত White House বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাধারণত এমন গুরুত্বপূর্ণ সফরের আগে সংবাদমাধ্যমকে অবহিত করা হয়, কিন্তু এবার সেই প্রথা অনুসরণ করা হয়নি—যা কূটনৈতিক অঙ্গনে অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে, উল্লিখিত তিনজনই আলোচক দলে থাকবেন। তবে সফরের সময়সূচি সম্পর্কে তখনও তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এদিকে, বিষয়টি নিয়ে ওয়াশিংটনের বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সূত্র: বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top