বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ইরান ইস্যুতে যুদ্ধবিরতি বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০

সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের পর তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবরটি জানিয়েছে বিবিসি।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, এ জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার ভিত্তিতে দেশটি সংঘাতের একটি সমঝোতামূলক সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবে।

শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তার মতে, এ চুক্তি এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই উদ্যোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top