বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:২৭

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো পথকর আদায় করেছে ইরান। দেশটির সংসদের উপ-স্পিকার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদায়কৃত পথকরের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।

সংসদের আরেক সদস্যের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ধরন, বহনকৃত পণ্যের পরিমাণ এবং ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে এই পথকরের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। মূলত হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যয়ের অংশ পূরণ করতে এই নিরাপত্তা কর আরোপের সিদ্ধান্ত নেয় দেশটির সংসদ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কিছুটা বিঘ্ন তৈরি হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং নির্দিষ্ট শর্তে চলাচলের অনুমতি দেয়। এর ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে পথকর আদায় শুরু করল দেশটি। সূত্র: বিবিসি, রয়টার্স

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top