নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৩:২৯
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দেয় বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।