যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে লেবাননে ইসরায়েলি ট্যাংকে হিজবুল্লাহর হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৫
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ লেবানন-এ একটি ইসরায়েলি ট্যাংকে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার (৫ মে) স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে বিয়্যাদা শহরে এ হামলার ঘটনা ঘটে।
হিজবুল্লাহর দাবি, হামলার লক্ষ্য ছিল একটি ইসরায়েলি মার্কাভা ট্যাংক এবং আঘাতটি সফল হয়েছে। তারা জানিয়েছে, হামলার পর ট্যাংকটিকে আগুনে জ্বলতে দেখা গেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে ইসরায়েল-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।