সম্ভাব্য ৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ তারিখ প্রস্তাব করা হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে। অনুমোদন পেলে শিগগিরই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হতে পারে।

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু থাকলেও সাধারণ বোর্ডগুলোতে তা ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ড সাধারণ, মাদ্রাসা ও কারিগরি, সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top