সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিতে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৬

সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লেগেছে। ঘটনা ঘটে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সুমন জানান, হঠাৎ সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হতে থাকে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে সরিয়ে রাখা হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস টিম লিডার আব্দুল বাসাত খান বলেন, “দৌলতদিয়া ৪ নম্বর ঘাটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ময়লা পরিষ্কারের সময় সাইলেন্সার থেকে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top