শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি ভুয়া: প্রেস উইং
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:৩১
শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন- এ ধরনের প্রচারিত তথ্যটি ভুয়া।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে কোনো নির্ধারিত কর্মসূচি নেই এবং প্রধানমন্ত্রী শুক্রবার কোনো ভাষণ দিচ্ছেন না।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন।
প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম এবং তাদের মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: বাসস
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।